মন্ত্রীর পাইলটের ধাক্কায় জখম যুবক, যুবকের যাবতীয় চিকিতসার ব্যবস্থা করলেন মন্ত্রী গৌতম দেব - The News Lion

মন্ত্রীর পাইলটের ধাক্কায় জখম যুবক, যুবকের যাবতীয় চিকিতসার ব্যবস্থা করলেন মন্ত্রী গৌতম দেব




দি নিউজ লায়ন ;  মন্ত্রীর পাইলটের ধাক্কায় জখম যুবক। হাসপাতালের চিকিতসা থেকে বাড়ি পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা করলেন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সকালে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় মন্ত্রী গৌতম দেবের পাইলট ভ্যানের সামনে পড়েন বেপরোয়াভাবে  রাস্তা পারাপার করছিল ওই যুবক (১৮)। আহত যুবকের বাড়ি ঘুঘুমালি চয়নপাড়ায়, বাবা কাঠমিস্ত্রি। মন্ত্রী ততক্ষণাত ওই যুবককে হাসপাতালে চিকিতসার ব্যবস্থা করেন। 


চিকিতসকদের সঙ্গে কথা বলেন নিজে মন্ত্রী গৌতম দেব। সবরকম ব্যবস্থা মজুদ রাখার কথা জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে। যদিও আঘাত সামান্য হওয়ায় যুবককে হাসপাতাল থেকে প্রথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়। 


মন্ত্রী গৌতম দেব নিজে ওই যুবকের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক টিম যাতে তৈরি থাকে সে কথাও জানানো হয়। তবে সে ভালো আছে। মায়ের সঙ্গে রয়েছে আমি নিজে দেখা করবো, প্রয়োজনে নিউরো চিকিতসককেও দেখানো হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.